১৩ অক্টোবর ২০২৬
preview
স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ও পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ: নাহিদ ইসলাম

মো. নূর নবী শেখ

দেশে আমাদের কোন নিরাপত্তা নাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি আমাদের দেশে নিরাপত্তা দিতে পারেন না, আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি আমাদের বিদেশে নিরাপত্তা দিতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার বিকেলে মাদারীপুর শকুনি লেকপাড় মুক্তমঞ্চে জেলা জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, তারেক রহমানের সরকার জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এসেছেন অথচ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের যে সকল শক্তি তাদেরকে তিনি নিরাপত্তা দিতে পারছেন না। বাংলাদেশের জনগণ এখন কোথায় যাবে যদি বর্তমান সরকার গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে আসা সরকার যদি ব্যর্থ হয় আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সরকার ব্যর্থ হয়েছে।

এসময় মাদারীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক মনিরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলাম, এনসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা শাখার সদস্য সচিব ইয়াজ্জেম হোসেন রোমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা এমসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com