১৭ অক্টোবর ২০২৬
preview
মুখ থাকতে হাত কেন, হিংসা নয় যুক্তির চাষ হোক : জামায়াত আমির

মো. নূর নবী শেখ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতির ময়দানে শক্তি নয় যুক্তি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত বরগুনা জেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দেখতে পঙ্গু হাসপাতালে এসে এসব কথা বলেন জামায়াত আমির। এই সময় তিনি তার সুস্থতার জন্যও দোয়া করেন।

বিএনপিকর্মীদের হামলার সমালোচনা করে জামায়াত আমির বলেন, রাজনীতি হবে রাজনীতির ভাষায়। সন্ত্রাসের ভাষায় নয়। সামনের দিনে আমি কর্মীদের অবহেলায় ফেলে দেবো না। দেশে দল করার অধিকার সবার। তবে গায়ে হাত তোলার অধিকার কারো নাই।

তিনি আরও বলেন, মুখ থাকতে হাত কেন? হাত কোনো সভ্য ভাষার রাজনীতি হতে পারে না। হিংসা নয় যুক্তির চাষ হোক। এ সময় সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধীদলের মুখপাত্র নাজিবুর রহমানের দেয়া বক্তব্যকে বিকৃত করারও অভিযোগ তোলেন জামায়াত আমির।

তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধীদলের মুখপাত্র নাজিবুর রহমানের কাটপিস বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান চাই।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com