১৮ অক্টোবর ২০২৬
preview
দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

মো. নূর নবী শেখ

দিনাজপুরের চিরিরবন্দরে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্ণা আখতার (২৩) নামে এক নারী। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু দুটি হলো স্বর্ণা আখতারের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিলের (২৭) সঙ্গে স্বর্ণা আখতারের বিয়ে হয়েছিল। শাকিল মাদকাসক্ত হওয়ায় তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে জানা গেছে।

ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের অন্য সদস্যরা বাজারে গেলে স্বর্ণা তাঁর দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন। পরে নিজেও গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার প্রকৃত কারণ জেনে পরে বিস্তারিত জানানো হবে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com