৬ নভেম্বর ২০২৬
preview
জামায়াতকে ঠেকাতে ব্যর্থ হলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে: নুর

মো. নূর নবী শেখ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জামায়াতে ইসলামীকে শুরুতেই রুখে দিতে না পারলে বাংলাদেশে আবারও বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

শুক্রবার (৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আল-রাজী ভবনের সামনে সড়কে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘যে দল বাংলাদেশের জন্ম ও অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা এখনো দেশে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে। শুরুতেই তাদের রুখে দিতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশে আরও একটি বিপর্যয় দেখা দিতে পারে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু জামায়াতের মতো উগ্রবাদী দল বাংলাদেশকে ভারতের মতো একটি উগ্র রাষ্ট্রে পরিণত করতে চায়। যারা নব্য ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, তারাই এখন এক দফার কথা বলছে। তাদের এ অপচেষ্টা রুখে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ডিসেম্বর আসবে-যাবে। কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না। ধর্মীয় ফ্যাসিবাদী উন্মাদনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।’

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির অপপ্রচার ও প্রোপাগান্ডার মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে বাংলাদেশকে একটি উগ্র, ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন নুর।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com