মো. নূর নবী শেখ
ঢাকা-বগুড়া মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অগ্নিসংযোগ করেছে আওয়ামীলীগ সমর্থকরা। সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায় এ ঘটনা ঘটে।
তথ্যসূতে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ করে একদল পিকেটার মহাসড়কের গাড়িদহ এলাকায় জড়ো হয়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে এবং আকস্মিকভাবে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি ভ্যানের ওপর বস্তা ও চট দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে কাউকে দেখতে পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, শেরপুর থানা-পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। এখন পর্যন্ত গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ বা পিকেটিংয়ের সুনির্দিষ্ট কোনো তথ্য তাদের কাছে আসেনি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com