নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীতে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান।
এ সময় তিনি পরিবারসহ সরাসরি রাজপথে নেমে সাধারণ মানুষের হাতে খাবার তুলে দেন। কর্মসূচিতে তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও সন্তান।
রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া ভাসমান মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে মাহবুব খান জানান, দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের এই আনন্দঘন ও ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখতে এবং সাধারণ মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে পারিবারিকভাবে তারা এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com