১০ নভেম্বর ২০২৬
preview
পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম

মো. নূর নবী শেখ

সম্প্রতি আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় রবিউল হোসেন রাজু নামের এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম। একই সঙ্গে পরীমনিকে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হিরো আলম বলেন, ‘আপনি অবশ্যই সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাইবেন। আর কোনো কাদা ছোড়াছুড়ি চাই না।’

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হিরো আলম বলেন, ‘পরীমনির একটা বিষয় নিয়ে সবাই দুঃখ প্রকাশ করেছে। সে বিষয়ে অবশ্য আমিও দুঃখ প্রকাশ করছি। আজকে যদি মিডিয়া না থাকত, তাহলে আমি হিরো আলম আজকে আপনাদের সামনে আসতে পারতাম না।’

তিনি বলেন, ‘এই মিডিয়ার কারণে আজকে আমি হিরো আলম। তাই আমাদের মধ্যে আজকে যারা সেলিব্রিটি, যারা মিডিয়া পারসন আছেন, প্রথম সারির নায়িকা পরীমনি আপা সাংবাদিককে যে গালিগালাজ করেছেন, এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।’

হিরো আলম বলেন, ‘আমরা চাই, এটা নিরসন হোক। আপনি পরীমনি আপা সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, আপনি পরীমনি, আপনাকে মিডিয়া হিরোইন বানাতে পারে, আবার জিরোইন বানাতে পারে। তাই আপনার কাছে অনুরোধ করছি, আপনি ক্ষমা চান।’

অভিনেতা হিরো আলম আরও বলেন, ‘এই ঘটনাটি নিয়ে দেশজুড়ে প্রচণ্ড তোলপাড় চলছে। এটা থেকে নিরসন হোক। আপনি অবশ্যই সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাইবেন। আর কোনো কাদা ছোড়াছুড়ি চাই না।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com