মো. নূর নবী শেখ
দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে সিনেমার গানে ফিরলেন দেশের সংগীতাঙ্গনের দুই শীর্ষ তারকা কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা।
মূলত, এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নসীব’-এর জন্য একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তারা। গানটির নাম ‘রাজকুমারী’। গানটির কথাগুলো লিখেছেন গীতিকার কবির বকুল। এতে সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস।
সামাজিক মাধ্যমে স্টুডিও থেকে কিছু স্থিরচিত্র প্রকাশ করেন কবির বকুল। ছবিগুলোতে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা- দুজনকেই রেকর্ডিংয়ে দেখা যায়।
গীতিকার জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) টরন্টোর ‘যন্তর মন্তর’ স্টুডিওতে ভয়েস রেকর্ডিং সম্পন্ন করেন কুমার বিশ্বজিৎ। ভয়েস রেকর্ডিংয়ের কাজটি পরিচালনা করেছেন সৌমী।
এর আগে গত ৪ নভেম্বর গানটির রেকর্ড করেছিলেন কনকচাঁপা। এর মধ্য দিয়ে সিনেমার গানে দীর্ঘ ৯ বছরের বিরতি ভাঙলেন তিনি।
উল্লেখ্য, কনকচাঁপা সর্বশেষ ২০১৮ সালের শুরুর দিকে ছটকু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ সিনেমায় প্লেব্যাক করেছিলেন। এর পর দীর্ঘ সময় চলচ্চিত্রের গানে তাকে পাওয়া যায়নি। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও দুই গুণী শিল্পীর একসাথে ফেরার বিষয়টি শ্রোতাদের মাঝে আলাদা আগ্রহ তৈরি করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com