মো. নূর নবী শেখ
রাজধানীসহ সারা দেশে গত চারদিনে ৬০ স্থানে ককটেল বিস্ফোরণ ও ২২ স্থানে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব নাশকতার ঘটনায় ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দফতরের সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের বিভিন্ন ৩৩টি ককটেল বিস্ফোরণ ও ১৩টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নাশকতার ঘটনায় এদিন শুধু রাজধানীতেই ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া গত ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ১১টি মামলা হয়েছে এবং ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, এসব নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com