১৫ নভেম্বর ২০২৬
preview
গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা ১৬ নভেম্বর

মো. নূর নবী শেখ

গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ তৈরিতে আগামী ১৬ নভেম্বর বসছে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা।

ওই দিন সকাল ১১টায় ঢাকার বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহ্বান করা এ সভায় সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জেলা ও দায়রা জজ।মানচিত্র দেখুন

বোর্ডের নোটিশে জানানো হয়েছে, সভার শুরুতে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা নিম্নতম মজুরি হারের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেবেন।

এ ছাড়া শিল্প খাতের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নতুন নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়ে সভায় আলোচনা হবে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com