২১ নভেম্বর ২০২৬
preview
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

মো. নূর নবী শেখ

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে সশস্ত্র বাহিনী ও গণতান্ত্রিক সরকার উজ্জীবিত থাকলে দেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী উজ্জীবিত থাকলে বাংলাদেশকে কেউ আর তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নানা পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার।

তিনি বলেন, সবশেষ ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসে অংশ নেয়াই ছিল বেগম খালেদা জিয়ার শেষ উপস্থিতি।

আগামী ২০৩০ সালের মধ্যে ওয়ান র‍্যাংক ওয়ান পেনশনের আওতায় আসবে সশস্ত্র বাহিনী বলেও জানান প্রধানমন্ত্রী।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com