২১ নভেম্বর ২০২৬
preview
নিখিল-চমকে অস্ট্রেলিয়ার রুদ্ধশ্বাস জয়

মো. নূর নবী শেখ

​পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

​টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ গড়ায় শেষ ওভারে। ২ বল থেকে ১ রান দরকার ছিল অজিদের। জ্যাক এডওয়ার্ডসের দারুণ এক চারে জয়ের বন্দরে চলে যায় অস্ট্রেলিয়া। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

​ম্যাচে দারুণ এক ফিফটি হাঁকিয়ে আগেই অজিদের জয়ের রাস্তা সুগম করে রেখেছিলেন নিখিল চৌধুরী, বল হাতেও নেন জোড়া উইকেট। ব্যাটে বলে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কারটাও নিজের শোকেসে তুলেন নিখিল।​


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com