মো. নূর নবী শেখ
ভাগ্যের খেলায় হেরেছে বাংলাদেশ। তবে ব্যাটিং প্রথমেই করবেন নাজমুল হোসেন শান্তরা। সেঞ্চুরিয়নে টস জিতে ফিল্ডিং নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তবে আজ যথাসময়ে টস হয়নি।
ঝুম বৃষ্টি হওয়ায় সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় পর ম্যাচ শুরু হয়েছে।
একাদশে ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ চোট পাওয়ায় তাদের দুজনের পরিবর্তন নিশ্চিতই ছিল। বাদ পড়ার বাকি জন হচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
তিন জনের বদলে দলে এসেছেন জাকের আলী অনিক, খালেদ আহমেদ ও শরীফুল। তাতে চার পেসার নিয়ে আজ খেলবে বাংলাদেশ। দলে নেই বিশেষজ্ঞ কোনো স্পিনার।
সিরিজ বাঁচানোর টেস্ট বাংলাদেশের জন্য। প্রথম টেস্টে জোহানাসবার্গে ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কুস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ইউয়ান মুল্ডার, সাইমন হারমার, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com