২৪ নভেম্বর ২০২৬
preview
চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার

মো. নূর নবী শেখ

ট্টগ্রাম সরকারি মহিলা কলেজের এক শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ খুলশী এলাকায় নিজ বসতঘর থেকে চন্দা শর্মা কান্তা (৩৬) নামে ওই কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চন্দা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতকানিয়া উপজেলার আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক শ্রী হরেরাম শর্মার মেয়ে। তার স্বামীর নাম মলই কান্তি শর্মা। তাদের সংসারে কোনো সন্তান নেই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, সোমবার রাতে পরিবারের কোনো সদস্য বাসায় না থাকায় তিনি একা ছিলেন। তার স্বামী কাজ থেকে ফিরে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পরও দরজা খোলা হয়নি। পরে দারোয়ানকে ডেকে দরজা ভেঙে ফেলে দেখে বসতঘরের শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলছে কান্তা। এরপর তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে চমেকের মর্গে নিয়ে যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সোমবার রাতে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। ঘটনাস্থল থেকে কোনো ধরনের চিরকুট পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ জানা যেতে পারে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com