২৫ নভেম্বর ২০২৬
preview
সমালোচনা নিয়ে ভাবেন না, নিজের পছন্দেই অনড় শ্রুতি

মো. নূর নবী শেখ

বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ সিনেমা মুক্তির পাঁচ মাস পরও জাহ্নবী কাপুরের চরিত্রের অতি-যৌন উপস্থাপন এবং যৌন নিপীড়নকে ভালোবাসা হিসেবে দেখানোর অভিযোগে সমালোচিত হচ্ছে। এই বিতর্কের মাঝে ‘গালাট্টা প্লাস’-কে দেওয়া সাক্ষাৎকারে সিনেমার ‘হেল্লাল্লালো’ বিশেষ গানে অভিনয়ের কারণ ব্যাখ্যা করেছেন শ্রুতি হাসান।

শ্রুতি জানান, সিনেমায় বিশেষ গানের প্রয়োজনীয়তা নিয়ে তার নিজেরও প্রশ্ন রয়েছে; তবে নাচ ও সাজগোজ ভালো লাগায় তিনি এতে যুক্ত হন। পর্দায় নিজের দৃশ্যমান যৌন আবেদন তুলে ধরাকে তিনি ব্যক্তিগত স্বাধীনতা বলে মনে করেন। কারও চাপে বা কাউকে খুশি করতে নয়, বরং নিজের ভালো লাগা থেকেই কাজ করেন বলে স্পষ্ট জানান তিনি। অস্বস্তি লাগলে সরাসরি না বলে দেন এবং এতে ‘কঠিন স্বভাবের’ তকমা পেলেও তার কোনো আপত্তি নেই।

নারীদের উপস্থাপন নিয়ে সমালোচনা বুঝলেও শ্রুতির মতে, কোরিওগ্রাফি ও আকর্ষণীয় উপস্থাপন তিনি নিজের আনন্দের জন্যই করেন। বিষয়টি শুধু গানের পোশাকে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর প্রেক্ষাপটে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের নানা ক্ষেত্রেই মানুষ অন্যকে সন্তুষ্ট করতে চায়, তাই কী বেছে নেবেন তা একান্তই নিজস্ব সিদ্ধান্ত।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com