২৫ নভেম্বর ২০২৬
preview
আগরতলা স্থলবন্দর পরিদর্শনে নানকের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল

মো. নূর নবী শেখ

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর পরিদর্শনে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। তাদের এ সফরকে ঘিরে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।রাজনৈতিক খবর পড়ুন

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছায়। প্রতিনিধি দলে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও সাত থেকে আটজন নেতা রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিকেলে তাদের আগরতলা স্থলবন্দর পরিদর্শনের কথা রয়েছে।

রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পথ হিসেবে যেসব সীমান্তপথ নিয়ে আলোচনা চলছে, তার মধ্যে আগরতলা-আখাউড়া স্থলবন্দর অন্যতম। এ প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতাদের আগরতলা সফর ও স্থলবন্দর পরিদর্শনকে ঘিরে নানা রাজনৈতিক ব্যাখ্যা সামনে আসছে।রাজনৈতিক খবর পড়ুন

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলা স্থলবন্দর পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর এর প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিকেলে আখাউড়া স্থলবন্দর অভিমুখে লং মার্চ করবেন বলে জানা গেছে।সংবাদ ওয়েব

সব মিলিয়ে আওয়ামী লীগ নেতাদের আগরতলা সফর এবং বিএনপির লং মার্চের ঘোষণাকে কেন্দ্র করে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com