home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পরিশ্রমের স্বীকৃতি পেলেন মেকআপ আর্টিস্ট শ্রাবণী দত্ত

শোবিজ প্রতিবেদক, ঢাকা
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৯ জুলাই ২০২৬, ১৭:০৫

Facebook
Twitter

পরিশ্রমের স্বীকৃতি পেলেন মেকআপ আর্টিস্ট শ্রাবণী দত্ত

সম্প্রতি একটি সম্মাননা অর্জন করেছেন মেকআপ আর্টিস্ট শ্রাবণী দত্ত। এই স্বীকৃতিকে নিজের দীর্ঘদিনের পরিশ্রমের মূল্যায়ন হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, এই অর্জন তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।


শ্রাবণী দত্ত বলেন, "খুবই ভালো লাগছে। এই সম্মান আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে। খবরটি প্রথমেই আমার মাকে জানিয়েছিলাম।"


তিনি জানান, এই অর্জন তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি তার দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি এবং সামনে আরও ভালো কাজ করার সাহস ও আত্মবিশ্বাস দেবে।


ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না বলেও জানান এই মেকআপ আর্টিস্ট। তিনি বলেন, "শুরুর দিকে নিজেকে প্রমাণ করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধৈর্য ধরে কাজ করেছি, প্রতিনিয়ত শিখেছি এবং কখনো হাল ছাড়িনি। সেই ধারাবাহিক পরিশ্রমই আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।"


ক্যারিয়ারের বিভিন্ন সময়ে কঠিন মুহূর্ত এলেও তিনি থেমে যাননি। বরং প্রতিটি বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।


সাফল্যের পেছনের রহস্য জানতে চাইলে শ্রাবণী বলেন, প্রতিটি কাজ তিনি আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করেছেন। তার বিশ্বাস, কাজের প্রতি এই নিষ্ঠা ও ধারাবাহিকতাই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।


একজন সফল মেকআপ আর্টিস্টের গুণাবলি সম্পর্কে তিনি বলেন, "সৃজনশীলতা, ধৈর্য এবং ক্লায়েন্টের চাহিদা বোঝার ক্ষমতাই একজন ভালো মেকআপ আর্টিস্টের সবচেয়ে বড় শক্তি।"


সেলিব্রিটিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি কাজই তার জন্য বিশেষ। তাদের পেশাদারিত্ব ও কাজের প্রতি মনোযোগ থেকে তিনি অনেক কিছু শিখেছেন।


বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে শ্রাবণী দত্ত বলেন, এই খাত এখন অনেক সম্ভাবনাময় এবং দ্রুত উন্নতি করছে।


নতুনদের উদ্দেশে তার পরামর্শ, "শেখার আগ্রহ ধরে রাখুন, নিজের দক্ষতা বাড়ান এবং ধৈর্য নিয়ে এগিয়ে যান।"


এছাড়া বর্তমান সময়ে সোশাল মিডিয়াকে তিনি মেকআপ শিল্পীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। তার মতে, এটি প্রতিভা ও কাজকে মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।