home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কেরালা উৎসবে নাবিলার ‘বনলতা সেন’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬

Facebook
Twitter

কেরালা উৎসবে নাবিলার ‘বনলতা সেন’

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বনলতা সেন’। এ বিভাগে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের নির্বাচিত ১৪টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটি।

চলচ্চিত্রটি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নিজেই। আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনবোধ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা সেন’। সিনেমাটি প্রযোজনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সহ-প্রযোজনায় রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।

চলচ্চিত্রে ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা এবং জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন খায়রুল বাসার। এ ছাড়া অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় নির্বাচিত হওয়া প্রসঙ্গে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, প্রচলিত জীবনীনির্ভর চলচ্চিত্র কিংবা গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে ‘বনলতা সেন’ নির্মাণ করেছেন তিনি। তার ভাষায়, এটি একটি একান্ত ব্যক্তিগত, কাব্যিক ও নিরীক্ষাধর্মী দৃশ্যকল্প।

নির্মাতা উজ্জ্বল বলেন, বার্লিন ও টরন্টোর মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত সিনেমা এবং আদুর গোপালকৃষ্ণণের মতো কিংবদন্তি নির্মাতার চলচ্চিত্রের সঙ্গে কেরালা উৎসবের মূল প্রতিযোগিতার ১৪টি আসনের একটিতে জায়গা করে নেওয়া ‘বনলতা সেন’-এর শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার স্বীকৃতি। শৈল্পিক ও সমাজলগ্ন চলচ্চিত্রের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত এমন একটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সিনেমার অংশগ্রহণ দেশের সমকালীন চলচ্চিত্রের জন্য গৌরবের মাইলফলক বলেও মনে করেন তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।