home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বোরকা পরা উর্বীর সঙ্গে আরশ খানের সেলফি, অত:পর...

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৭ অক্টোবর ২০২৬, ২৩:০৭

Facebook
Twitter

বোরকা পরা উর্বীর সঙ্গে আরশ খানের সেলফি, অত:পর...

ছোট পর্দার জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা আরশ খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন ছবি প্রকাশ করে ভক্তদের মাঝে কৌতূহল তৈরি করেছেন। ছবিতে তার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী প্রিয়ন্তী উর্বীকে, যিনি কালো রঙের নেকাব ও বোরকা পরিহিত অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন।

বাসের ভেতরে বসে তোলা এই সেলফিতে আরশ খানকে দেখা যাচ্ছে সাদা শার্টে সাধারণ লুকে, আর পাশে থাকা উর্বীর শুধু দুটি চোখ দৃশ্যমান। ছবিটির ক্যাপশনে আরশ খান লিখেছেন— ‘আহত প্রেমের গল্প’।

পোস্টটি প্রকাশ্যে আসতেই ভক্ত ও অনুসারীদের নজর কেড়েছে। অনেকেই ধারণা করছেন, এটি তাদের নতুন কোনো নাটকের শুটিংয়ের দৃশ্য। নাটকটির নাম কিংবা চরিত্র রূপায়ণের ইঙ্গিত হিসেবেই ক্যাপশনে এমন বার্তা দিয়েছেন অভিনেতা। কমেন্ট বক্সে দর্শকরা নতুন এই কাজের জন্য তাদের শুভকামনা জানাচ্ছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।