home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আসছে মৌসুমী হামিদের ‘যাপিত জীবন’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ১৪:২২

Facebook
Twitter

আসছে মৌসুমী হামিদের ‘যাপিত জীবন’

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২০ নভেম্বর অভিনেত্রী মৌসুমী হামিদ অভিনীত অনুদানে নির্মিত সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করে এর পরিবেশক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘যাপিত জীবন’ নির্মাণ করেছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।

দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমায়। পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি। চিত্রনাট্য করেছেন যৌথভাবে অনিমেষ আইচ ও ইশতিয়াক আহমেদ। সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এ নিয়ে মৌসুমী হামিদ বলেন, ’অনেকটা সময় পার হলেও সিনেমাটি মুক্তি পাচ্ছে এটি আনন্দের। যদিও এখন আমি কাজ থেকে কিছুটা দূরে, তবুও শুভকামনা সিনেমাটির জন্য। জীবনকে নতুনভাবে চেনার মতো একটি সিনেমা এটি, আমার কাছে মনে হয়েছে। আশা করছি দর্শকরাও এটি পছন্দ করবেন।’

নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘সিনেমাটি মুক্তির জন্য আমিও অপেক্ষা করছিলাম। কাজ আগে শেষ হলেও ভালো সময়ের অপেক্ষা করছিলাম। চেয়েছিলাম সিনেমাটি দর্শক দেখুক।’

যাপিত জীবন একটি নামকরা উপন্যাস। ঐতিহাসিক গল্পের পরিবেশ, স্থান, কাল ধারণ করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। কারণ চারপাশের আবহ এখন অনেক বদলে গেছে। শিল্পীদের কস্টিউম থেকে শুরু করে লোকেশনের আবহটা আনতে আমরা দীর্ঘদিন কাজ করেছি। অনেক সময় নিয়ে যত্ন করে সিনেমাটি বানিয়েছি। এখানে গুণী অনেক শিল্পী অভিনয় করেছেন। আশা করছি সবার ভালো লাগবে।’

এই সিনেমায় প্রথমবার বাবা হাবিবুল ইসলামের পরিচালনায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। আরও আছেন আফজাল হোসেন, রওনক হাসান, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, ডলি জহুর, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত প্রমুখ।

প্রসঙ্গত, ২০২২ সালে শুরু হয়েছিল ‘যাপিত জীবন’ সিনেমার শুটিং। ওই বছরেই শেষ হয় দৃশ্যধারণের কাজ। পোস্ট প্রোডাকশনের কাজ শেষে গত বছর সিনেমাটি মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।