
জনপ্রিয় উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস। নতুন নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার। এসবের মাঝেই নতুন খবর দিলেন তিনি। অভিনেতা সজল ও নায়িকা মিষ্টি জান্নাতকে নিয়ে ‘দুজনে’ শিরোনামের নতুন এক মিশনে নামতে যাচ্ছেন এই নির্মাতা।
এশিয়া পোস্টকে নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, মূলত একটি জার্নির ওপর কেন্দ্র করেই গল্প। রোমান্টিক ধাঁচের এই ফিল্মটির কাজ শুরু করব গান রেকর্ডিংয়ের মাধ্যমে। যেখানে কণ্ঠ দেবেন জনপ্রিয় শিল্পী ইমরান।
হ্যাভেন মাল্টিমিডিয়া ও গীতি চিত্রকথা প্রযোজনায় ফিল্মটির কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে সজল ও মিষ্টি জান্নাতসহ আরও অভিনয় করবেন দেশের জনপ্রিয় অনেক তারকা।
শোবিজ নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।