_copy7.webp)

বলিউডের উদীয়মান অভিনেত্রী মেধা শঙ্কর এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান সময় রায়নাকে ঘিরে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই নেটদুনিয়ায় চর্চায় রয়েছে। এর মধ্যেই নতুন এক খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি।
মূলত রেডিটের একটি ভাইরাল হওয়া পোস্ট থেকেই এই বিয়ের গুঞ্জনের সূত্রপাত। ওই পোস্টের দাবি অনুযায়ী, পোস্টদাতা সময়ের পরিবারের অত্যন্ত ঘনিষ্ট এবং তার মায়ের সূত্র থেকেই নাকি তিনি এই খবর পেয়েছেন। এমনকি তারা বর্তমানে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এবং সময় দ্রুতই মেধাকে জীবনসঙ্গী করতে চান বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়। তবে এই দাবির সপক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা প্রাতিষ্ঠানিক তথ্য এখনো মেলেনি।
এর আগেও বিভিন্ন সময় এই জুটির একসঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত সামনে এসেছে। কিছুদিন আগে সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে তাদের একসঙ্গে দেখা গেছে এমন একটি ঝাপসা ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল। এছাড়া সময়ের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় সিজনে অতিথি হিসেবে মেধার উপস্থিতি সেই গুঞ্জনকে আরও বাড়িয়ে দেয়।
যদিও এর আগে অন্য এক অনুরাগীর প্রশ্নের জবাবে শ্যারন ভার্মার সঙ্গে নিজের সম্পর্কের গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছিলেন সময়। কিন্তু মেধার সঙ্গে নাম জড়ানোর পর থেকে দুই তারকার কারোর পক্ষ থেকেই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে বর্তমানের এই বিয়ের খবরটি আপাতত নিছকই নেটদুনিয়ার জল্পনা ও গুঞ্জনের গণ্ডিতে আটকে রয়েছে। এ বিষয়ে তাদের তরফ থেকে মুখ না খোলা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।
সূত্র : নিউজ১৮
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।