home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সেলফির পর হঠাৎ গাল টেনে ধরলেন ভক্ত, হতভম্ব অভিনেত্রী

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ৫ অক্টোবর ২০২৬, ১২:০২

Facebook
Twitter

সেলফির পর হঠাৎ গাল টেনে ধরলেন ভক্ত, হতভম্ব অভিনেত্রী

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচিতা রাম। ভক্তদের কাছে ‘ডিম্পল কুইন’ নামে পরিচিত এই অভিনেত্রী নিজের জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে গিয়ে পড়েছেন অপ্রত্যাশিত এক পরিস্থিতিতে। সেলফি তোলার পর এক ভক্ত হঠাৎ তার গাল টেনে ধরলে মুহূর্তেই হতভম্ব হয়ে যান অভিনেত্রী।

শনিবার (৩ অক্টোবর) জন্মদিন উপলক্ষে বেঙ্গালুরুর বাসভবনের বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন রচিতা। এ সময় সেখানে উপস্থিত ভক্তরা একে একে তার সঙ্গে ছবি তোলেন।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক পুরুষ ভক্ত রচিতার সঙ্গে সেলফি তোলেন। ছবি তোলার পর সরে যাওয়ার সময় আচমকাই অভিনেত্রীর গাল টেনে ধরেন তিনি। আচমকা এমন ঘটনায় কয়েক মুহূর্তের জন্য বিস্মিত হয়ে পড়েন রচিতা। পরে অবশ্য নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই অন্য ভক্তদের সঙ্গে কথা বলতে থাকেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অভিনেত্রীর ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোর প্রশংসা করেছেন। পাশাপাশি তারকাদের সঙ্গে দেখা করার সময় ব্যক্তিগত সীমারেখা মেনে চলার বিষয়টিও সামনে এনেছেন অনেকে।

এক নেটিজেনের মন্তব্য, এ ধরনের আচরণ হয়রানির পর্যায়ে পড়ে। আরেকজন লিখেছেন, বাইরে থেকে হাসিমুখে থাকলেও এমন ঘটনায় একজন তারকা অস্বস্তি বোধ করতে পারেন। তাই ভক্তদের উচিত ব্যক্তিগত পরিসর ও সীমারেখার প্রতি সম্মান দেখানো।

আরেকজন মন্তব্য করেন, পরিচিত কিংবা অপরিচিত—কারও অনুমতি ছাড়া তাকে স্পর্শ করা উচিত নয়। এটি সাধারণ ভদ্রতারও অংশ।

তবে রচিতার প্রতিক্রিয়াকে ইতিবাচকভাবে দেখেছেন অনেকে। একজন লিখেছেন, অপ্রত্যাশিত পরিস্থিতিতেও অভিনেত্রী যেভাবে বিষয়টি সামলে নিয়েছেন, তা প্রশংসনীয়।

এদিকে অভিনয়জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন রচিতা রাম। সম্প্রতি লোকেশ কানাগরাজ পরিচালিত তামিল সিনেমা ‘কুলি’-তে অভিনয়ের মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। ‘কুলি’তে রচিতা ‘কল্যাণী’ চরিত্রে অভিনয় করেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।