home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ইচ্ছে পূরণ হলো না পরীমণির

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৮ অক্টোবর ২০২৬, ১৯:৩২

Facebook
Twitter

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির মন ভালো নেই। ইচ্ছে পূরণ হয়নি তার। তাই হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করেই যেন সেই আক্ষেপ কাটানোর চেষ্টা করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুকে কিছু ছবি প্রকাশ করেছেন পরীমণি। ছবিগুলোতে দেখা যায়- নীল রঙের একটি নজরকাড়া শাড়িতে মোহনীয় লুকে ধরা দিয়েছেন পরী। চুলগুলো পরিপাটি করে খোঁপা করা আর মুখে জড়িয়ে রয়েছে মৃদু হাসি।

তার হাতে দেখা যায় কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বই ‘তন্দ্রাবিলাস’। কখনো তা বুকে জড়িয়ে, আবার কখনো বইয়ের পাতা উল্টিয়ে ফ্রেমবন্দি হয়েছেন।

ছবির সঙ্গে পরীমণি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

পরীর এই ছবিগুলো প্রকাশ পেতেই ভক্তরা তার রূপ ও তার এই সিদ্ধান্তের প্রশংসা করে মন্তব্য করছেন।

এদিকে, গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় আবারও নতুন ওয়েব ফিকশনে কাজ করেছেন পরীমণি। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’র পর এবার এই নির্মাতার ‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে দেখা যাবে তাকে। নতুন এই কাজটিতে পরীর সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।