.webp)

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন বিশ্বজুড়ে উন্মাদনা তুঙ্গে, তখন ব্রাজিলের প্রতি নিজের সমর্থন জানিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিশেষ ছবিতে তাকে ব্রাজিলের পতাকার রঙে সাজতে দেখা গেছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ছবিতে হিমি হলুদ, সবুজ ও নীল রঙের শাড়ি পরে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে পোজ দেন। ছবির পটভূমিতে ছিল ব্রাজিলের বড় পতাকা, ফুটবল এবং বিশ্বকাপের পরিচিত অনুষঙ্গ ভুভুজেলা। তার এই ভিন্নধর্মী উপস্থিতি নেটিজেনদের নজর কাড়ে।
তবে অনেকের ধারণা, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে। যদিও এ বিষয়ে অভিনেত্রী সরাসরি কিছু বলেননি, তবু পোস্টের ক্যাপশনে ব্রাজিলের প্রতি নিজের আস্থার কথা স্পষ্টভাবে তুলে ধরেন। আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি লেখেন, ‘এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল’।
হিমির এমন প্রকাশ্য সমর্থনে উচ্ছ্বসিত হয়েছেন ব্রাজিল সমর্থকরা। পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তার ফুটবলপ্রেমকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন ভক্তরা।
শোবিজ নিয়ে আরও পড়ুন

_copy1.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।