home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিয়ে, প্রেম ও ভবিষ্যৎ নিয়ে মনের কথা জানালেন অনন্যা পাণ্ডে

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪

Facebook
Twitter

বিয়ে, প্রেম ও ভবিষ্যৎ নিয়ে মনের কথা জানালেন অনন্যা পাণ্ডে

বলিউডের তরুণ অভিনেত্রী অনন্যা পাণ্ডে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, প্রেম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। এবার নিজের মনের কথা খোলাখুলিভাবে জানালেন এই অভিনেত্রী। বিয়ে, সন্তান, প্রেম এবং জীবনের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন তিনি।

কয়েকদিন আগে এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নেন অনন্যা পাণ্ডে। সেখানে নির্মাতা ইমতিয়াজ আলীর সঙ্গে এক আলোচনায় অংশ নিয়ে ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্রজগতের নানা বিষয় তুলে ধরেন তিনি। আলোচনায় অনন্যা জানান, তার কাছে ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বিয়ে করতে চান, একই সঙ্গে নিজের সন্তানও চান তিনি।

অনন্যার ভাষায়, বর্তমান প্রজন্মকে প্রেম ও সম্পর্কের বিষয়ে অযথা নেতিবাচকভাবে দেখা হয়। অথচ ভালোবাসা নিয়ে তাদের প্রত্যাশা অনেক বেশি। সম্পর্কের ক্ষেত্রে তারা কোনো কিছুতে আপস করতে চান না। বড় পরিসরের, দীর্ঘস্থায়ী প্রেমের গল্পের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ রয়েছে বলেও মনে করেন অভিনেত্রী।

আলোচনায় বলিউডের স্বজনপ্রীতি প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেন অনন্যা। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে পরিচিতি নিয়ে তার কোনো সংকোচ নেই। বরং বাবার মেয়ে হতে পেরে গর্বিত তিনি। তবে চলচ্চিত্রে নতুনদের জন্য নিরাপদ ও সহযোগিতাপূর্ণ কাজের পরিবেশ তৈরি করা জরুরি বলেও মনে করেন অভিনেত্রী।

অভিনয়ের ক্ষেত্রে নিজেকে বেশ উচ্চাকাঙ্ক্ষী মনে করেন অনন্যা। সব ধরনের চরিত্রে অভিনয় করতে চান তিনি। পর্দায় আবেগঘন দৃশ্যে অভিনয় করতে ভালো লাগে তার। পাশাপাশি কমেডি চরিত্রেও রয়েছে বিশেষ আগ্রহ।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ক্যানসেল কালচার’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনন্যা। তার মতে, ছোটখাটো ভুলের জন্য কাউকে একঘরে করে দেওয়ার প্রবণতা ইতিবাচক নয়। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সব মিলিয়ে সামিটে অনন্যার এই খোলামেলা কথাবার্তা নতুন করে আলোচনায় এনেছে তার ব্যক্তিগত ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।