_copy7.webp)
.webp&w=2048&q=75)
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন মাইলফলক গড়েছে বাংলাদেশের সিনেমা, প্রথমবারের মতো টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে দেশি কোনো চলচ্চিত্র। নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত হয়েছে উৎসবের ৩৯তম আসরের গুরুত্বপূর্ণ এই বিভাগে।
প্রায় চার দশকের ইতিহাসে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি সিনেমা এটি। বাংলাদেশ, ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প ঢাকার এক হবু কনেকে ঘিরে। বিয়ের প্রস্তুতি, সৌন্দর্যচর্চা, পরিবার ও সমাজের নানা প্রত্যাশার মধ্য দিয়ে এগিয়ে যায় তার মানসিক টানাপড়েনের গল্প। বাস্তবতার সঙ্গে স্বপ্ন, ভয়, স্মৃতি ও অলৌকিকতার মিশেলে নারীর ইচ্ছা, শরীর ও সৌন্দর্যবোধের পাশাপাশি বিয়েকে ঘিরে প্রচলিত সামাজিক রীতিনীতিও তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
এটি রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তার নির্মিত সিনেমাগুলো আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ও এরই মধ্যে ভেনিস ও টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
আগামী ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)

.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।