Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিয়ে করলেন সুবাহ

কলম২৪ প্রতিবেদক
কলম২৪ প্রতিবেদকUnknown location

আপডেট: ৫ মে ২০২৬, ১৫:৩১

Facebook
Twitter

Article Image

দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন বিতর্কিত চিত্রনায়িকা শাহ হুমাইরা সুবাহ। সস্প্রতি তিনি চুপিসারে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলে জানা গেছে। উঠতি এই নায়িকার দ্বিতীয় বিয়ের খবরটি এতদিন গোপন থাকলেও অবশেষে নিজেই তা সামনে এনেছেন।


সুবাহ জানান, কিছুদিন আগে বিয়ে করেছেন তিনি। ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনি কার্যক্রমে যুক্ত থাকার কারণে বিষয়টি এতদিন প্রকাশ করা সম্ভব হয়নি।


জানা গেছে, সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। পাশাপাশি তার পারিবারিক শিকড় ঢাকাতেই।


বিয়ে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই অভিনেত্রী বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করব।


ইতোমধ্যে স্বামীকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন সুবাহ। সেই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।

নতুন জীবনের এই পথচলায় দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন বিনোদন অঙ্গনের সহকর্মীসহ ভক্তরা।


উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৫ নভেম্বর সুবাহ গোপনে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী ইলিয়াস হোসেনকে। দীর্ঘ সময় গোপন রাখার পর এ বিয়ের খবর সামনে আসে৷ এরপর একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ আনেন তারা, যা শেষ পর্যন্ত মামলায় গড়ায়। শেষ পর্যন্ত তাদের ভালোবাসার সংসার টেকেনি। গড়ার আগেই শেষ হয়ে যায়।


ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেম-বিচ্ছেদের ঘটনার পর ফেসবুক লাইভে এসে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন সুবাহ। তবে সেই দুঃখ ভুলে নতুনভাবে জীবন শুরু করেন। তবে তাদের দাম্পত্য জীবনের এক মাস অতিক্রম না হতেই বেঁজে ওঠে ভাঙনের সুর। এরপর ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন সুবাহ। সে সময় ইলিয়াস দাবি করেন, তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন সুবাহ।


এমনকি এই গায়কের বিরুদ্ধে একাধিক মামলাও করেন এই অভিনেত্রী। এরপর সুবাহর বিরুদ্ধেও পাল্টা মামলা করেন ইলিয়াস।মামলা-মোকাদ্দমার পর ২০২২ সালে সুবাহকে তালাক দেন ইলিয়াস।


আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজনীতিতে বেশ সরব থাকলেও ২০২৪ সালের ৫ আগষ্টের পর হঠাৎ করে মত পরিবর্তন করে নিজেকে বিএনপির কর্মী দাবি করে জাতীয় নির্বাচনে বিএনপির হয়ে প্রচারণায় দেখা যায় সুবাহকে। এ নিয়ে সে সময় কম সমালোচনা হয়নি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।