_copy7.webp)
.webp&w=2048&q=75)
আর মাত্র কয়েক দিন বাকি পূজার। আর এ পূজা উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’ সিনেমা। এ মুহূর্তে জোরকদমে চলছে প্রচারকাজ। এর মধ্যে প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
‘দেশু ৭’ এ তারকা জুটির ৭ নম্বর সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরের প্রচারমঞ্চেও এ তারকা জুটির উপস্থিতি এবং নাচ-গান ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। এ অনুষ্ঠানে পাগলুখ্যাত অভিনেতা দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলি সেজেছিলেন কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেসে।
তবে ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘জারা’-র এ পোশাক। গণমাধ্যম সূত্রে জানা গেছে, পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি। তবে শুধু পোশাকই নয়, শুভশ্রীর শেয়ার করা ছবির কমেন্ট বক্সে নেটিজেনদের মূল চর্চার বিষয় হয়ে উঠেছে দেব-শুভশ্রীর পুরোনো প্রেম ও বর্তমান কেমিস্ট্রি।
এর আগে ২০০৯ সালের ‘চ্যালেঞ্জ’ সিনেমা থেকে শুরু হওয়া এ জুটির প্রেম ২০১৩ সালে ভেঙে যায়। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবনযাপন করছেন এবং দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কের মধ্যে। ফলে শুভশ্রী ও দেবকে এভাবে একসঙ্গে দেখে নেটিজেনদের মধ্যে কটাক্ষ ও আলোচনার বন্যা বয়ে যায়।
সামাজিক মাধ্যমে কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন— ‘পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী’। আবার শুভশ্রীকে খোঁচা দিয়ে আরেক নেটিজেন লিখেছেন—‘শেষে সেই দেব, তাহলে রাজকে বিয়ে করার মানে কি ছিল?’
অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘এক্সের সঙ্গে সময় কাটানোর মজাই আলাদা’। আবার আরেক নেটিজেন লিখেছেন— ‘শুভশ্রী, তোমার মতো একজন সাবেক আমার জীবনেও দরকার ছিল’।
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।