home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রাপ্তবয়স্কদের নিয়ে সামাজিক মাধ্যমে অভিনেত্রী প্রভার বিশেষ বার্তা

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ২২:৪৭

Facebook
Twitter

প্রাপ্তবয়স্কদের নিয়ে সামাজিক মাধ্যমে অভিনেত্রী প্রভার বিশেষ বার্তা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনে নানারকম চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন। তারপরও দৃঢ় সংকল্পে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। কেবল তাই নয়, পাশাপাশি চাকরিও করছেন এই অভিনেত্রী।

কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দারুণ সরব সাদিয়া জাহান প্রভা। কাজ ও ব্যক্তিগত নানা বিষয় এ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবার পরিবার ও ব্যক্তিকে বিচারের বিষয়ে ভিন্ন বার্তা দিলেন এই অভিনেত্রী।

পরিবারের চিত্র ব্যাখ্যা করে সাদিয়া জাহান প্রভা বলেন, “প্রতিটি পরিবারে নানা ধরনের মানুষ থাকেন। কেউ শিক্ষিত, মার্জিত, দয়ালু ও উদার মানসিকতার। তারা অযথা তর্ক-বিতর্কের চেয়ে শান্তিকে প্রাধান্য দেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, সৎ উপার্জনে জীবনযাপন করেন, কাউকে তোষামোদ করা কিংবা শুধু পরিবারের মানুষ বলে অন্ধভাবে কারো পক্ষ নেওয়ায় বিশ্বাসী নন।”

প্রাপ্তবয়স্ক একজন মানুষকে তার চরিত্র দিয়ে বিচার করা উচিত বলে মত প্রভার। এই অভিনেত্রীর ভাষায়—“মজার বিষয় হলো, সেই একই পরিবারে এর সম্পূর্ণ বিপরীত স্বভাবের মানুষও খুঁজে পাওয়া যায়। তাই একজন মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর, তার চরিত্র, কাজকর্ম ও মূল্যবোধের ভিত্তিতে বিচার করা উচিত, পারিবারিক পরিচয়ে নয়। একজন ব্যক্তি নিজের পরিচয় বহন করেন, পুরো পরিবারের নয়। ব্যস, এটুকুই।”

হঠাৎ প্রভা কেন পারিবারিক এমন বিষয় নিয়ে নিজের ভাবনার কথা উল্লেখ করলেন, তা অবশ্য জানাননি। তবে তার বক্তব্য ভক্ত-অনুরাগীদের মন কেড়েছে। সহমত পোষণ করে একজন লেখেন, “একই বাগানে গোলাপও ফোটে, আগাছাও জন্মে। পরিবারটা বাগানের মতো, কিন্তু মানুষের সুবাস আসে তার নিজের চরিত্র থেকে। দিনশেষে মানুষকে তার হৃদয়ের সৌন্দর্য দিয়েই চেনা উচিত, তার পদবি দিয়ে নয়।”

রাব্বি নামে একজন লেখেন, “সম্পূর্ণ একমত। আপনি কেবল নিজের কাজগুলোই নিয়ন্ত্রণ করতে পারেন, অন্যদের কাজ নয়।” কোহিনূর লেখেন, সম্পূর্ণভাবে সহমত। আপনার প্রতি অনেক সম্মান।” তবে কেউ কেউ কিছু বিষয় নিয়ে ভিন্নমত ব্যক্ত করেছেন। আশিক নামে একজন লেখেন, “তারপরও একটা কথা আছে—আম গাছে আমই ধরে, কাঁঠাল না। যদিও এখন বৈজ্ঞানিক প্রযুক্তিতে হয়তো ধরাতে পারবেন। কিন্তু প্রাকৃতিক বিষয়টা অস্বীকার করার সুযোগ নেই।” তবে নেটিজেনদের এসব ভাবনা নিয়ে পাল্টা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি প্রভা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।