_copy7.webp)

রাজধানীর গুলশানে একটি ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে মধ্যমা আঙুল প্রদর্শনের পর অনুষ্ঠানস্থল ছাড়েন চিত্রনায়িকা পরীমণি। রোববার (৮ নভেম্বর) একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরীমণির এমন আচরণের সমালোচনা করে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।
অন্যদিকে, সাংবাদিককে অপমানের অভিযোগে রোববার দুপুরে পরীমণিকে বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। এদিন দুপুর ১২টার দিকে শহরের জেলা পুলিশ লাইনস সড়কে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
সমাবেশে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন। এ সময় পরীমণির অসংবেদনশীল আচরণের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সাংবাদিক নেতারা। তারা এ ঘটনার নিন্দা জানান এবং পরীমণিকে বয়কটের ঘোষণা দেন।
শোবিজ নিয়ে আরও পড়ুন




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।