home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বিজয়ের মাসেই প্রেক্ষাগৃহে আসছে সজল-অধরার ‘ঋতুকামিনী’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ২২:৩৭

Facebook
Twitter

বিজয়ের মাসেই প্রেক্ষাগৃহে আসছে সজল-অধরার ‘ঋতুকামিনী’

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে যাচ্ছে চলচ্চিত্র নির্মাতা জাহিদ হোসেনের নতুন সিনেমা ‘ঋতুকামিনী’। নির্মাণকাজ ও সেন্সর ছাড়পত্র সম্পন্ন হওয়ার প্রায় দুই বছর পর বিজয়ের মাসে ছবিটি মুক্তির চূড়ান্ত উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে আগামী নভেম্বর মাসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সিনেমাটি মুক্তির বিস্তারিত রূপরেখা তুলে ধরা হবে।

চলচ্চিত্রটি মূলত গ্রামীণ সামাজিক পটভূমিকে উপজীব্য করে নির্মিত হয়েছে। এতে আমাদের সমাজের চেনা বাস্তবতার পাশাপাশি সামাজিক মূল্যবোধের অবক্ষয়, অনৈতিক কর্মকাণ্ড এবং নানা পারিবারিক টানাপোড়েন ও প্রতিবন্ধকতার গল্প ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় দুই বছর আগে দৃশ্যধারণের কাজ শেষ হলেও নানা বাস্তবতায় এত দিন প্রেক্ষাগৃহে আসেনি ছবিটি। সেন্সর বোর্ডের ছাড়পত্র আগে থেকেই প্রস্তুত থাকায় এখন কেবল আনুষ্ঠানিক মুক্তির অপেক্ষা।

‘ঋতুকামিনী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা আব্দুন নূর সজল এবং চিত্রনায়িকা অধরা খান। এই জুটির প্রথম কাজ হওয়ায় ছবিটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল রয়েছে। চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও অভিনয় করেছেন দেশের শক্তিমান অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার এবং রিনা খানসহ অনেকে।

চলচ্চিত্রটিতে নিজের চরিত্র প্রসঙ্গে আব্দুন নূর সজল জানান, ছবিতে সমাজের এমন কিছু অপ্রিয় অথচ চেনা সত্যকে সামনে আনা হয়েছে যা সবাই উপলব্ধি করলেও সচরাচর তা নিয়ে কেউ কথা বলে না। এই সিনেমায় তিনি গ্রামের এক বখাটে যুবকের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে অভিনেত্রী অধরা খান জানান, ছবিতে তিনি একেবারে সহজ-সরল এক গ্রামীণ তরুণীর চরিত্রে রূপদান করেছেন, যে চরিত্রে দর্শক বেশ কিছু বৈচিত্র্য দেখতে পাবেন। বাস্তবধর্মী গল্পের কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।