_copy7.webp)
.webp.webp&w=2048&q=75)
ব্যবসায়িক সংকট, ব্যাংকঋণ ও কারখানা বন্ধের খবর ঘিরে কয়েক দিন ধরেই আলোচনায় ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা। এখন তার ক্যারিয়ারে অসময় চলছে। এর মধ্যেই নতুন লুকে হাজির হয়ে চমকে দিলেন এই অভিনেতা।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন অনন্ত জলিল। ছবিতে সাদা পোশাকে বেশ ড্যাশিং ভঙ্গিতে বসে থাকতে দেখা যায় তাকে। চোখে কালো চশমা, সব মিলিয়ে একেবারে ভিন্ন এক স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন তিনি। সাম্প্রতিক নানা আলোচনা-সমালোচনার মধ্যে তার এমন উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে আল্লাহর ওপর ভরসা রাখার কথা জানিয়েছিলেন অনন্ত জলিল। পোস্টের শুরুতে পবিত্র কোরআনের সুরা ফাতিহার আয়াতের অংশ ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন’ উল্লেখ করেন তিনি। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি।’
এরপর তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।
ওই পোস্টে অনন্ত জলিল তার জন্য যারা দোয়া করেছেন, ইতিবাচক পোস্ট দিয়েছেন এবং ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। পাশাপাশি টিআরপির জন্য যারা তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করেছেন, তাদেরও ধন্যবাদ জানান। তবে তাদের উদ্দেশে আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন এই অভিনেতা।
অনন্ত জলিলের এমন পোস্টের পেছনে রয়েছে তার ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে সাম্প্রতিক আলোচনা। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। পাশাপাশি তার কয়েকটি কারখানা বন্ধের পরিস্থিতি এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
সব মিলিয়ে ব্যবসায়িক নানা খবরের কারণে যখন আলোচনায় অনন্ত জলিল, তখন তার নতুন ড্যাশিং লুকও সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি আগ্রহ তৈরি করেছে। তবে নতুন ছবিটি নিয়ে এখনো বিস্তারিত কোনো বক্তব্য দেননি এই অভিনেতা।
শোবিজ নিয়ে আরও পড়ুন
%20(1).webp&w=2048&q=75)

.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
.webp.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।