.webp)

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় আবদুর রহমান–রাহাত সাইফুল নেতৃত্বাধীন প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে আয়োজিত এ সভায় প্যানেলের প্রার্থী, সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রার্থীদের সঙ্গে সদস্যদের পরিচয়পর্বের পাশাপাশি বাচসাসের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রার্থীরা সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোটারদের উদ্দেশে তাঁরা বলেন, চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করা জরুরি। সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় তাঁরা ভোটারদের সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।
পরিচিতি সভায় নির্বাচনী আলোচনার পাশাপাশি ছিল বিশেষ আয়োজন। সহকর্মীদের মিলনমেলায় পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাচসাসের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শোবিজ নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)


.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।