home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নৌবাহিনীর কর্মকর্তা সিদ্ধার্থের সঙ্গে মিমির বিয়ের গুঞ্জন তুঙ্গে

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ২০:২১

Facebook
Twitter

নৌবাহিনীর কর্মকর্তা সিদ্ধার্থের সঙ্গে মিমির বিয়ের গুঞ্জন তুঙ্গে

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার বিয়ের একটি কার্ড। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে বিয়ের সম্ভাব্য তারিখও। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিনের বন্ধু সিদ্ধার্থের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন মিমি। পাত্র চলচ্চিত্রজগতের কেউ নন। তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা।

গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে মিমির বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়ে। কার্ডটিতে নবদম্পতির সঙ্গে বিয়ের মণ্ডপে তিনটি সারমেয়কে বসে থাকতে দেখা যায়। মিমি যে পশুপ্রেমী, তা তার ভক্তদের অনেকেরই জানা। বিয়ের কার্ডেও সেই ভালোবাসার প্রতিফলন দেখা গেছে।

কার্ড প্রকাশের পর এবার সামনে এসেছে তাদের আইনি বিয়ের সম্ভাব্য দিনক্ষণ। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৬ নভেম্বর মিমি ও সিদ্ধার্থের রেজিস্ট্রি বিয়ে হতে পারে। এরপর ডিসেম্বরে সনাতন রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এদিকে বিয়ের প্রস্তুতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। কেনাকাটাসহ নানা আয়োজন চলছে বলে জানা গেছে। কিছুদিন আগে তাকে ডিজাইনার সব্যসাচী মুখার্জির স্টোরের সামনেও দেখা গেছে। সব মিলিয়ে মিমির বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল বাড়ছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।