home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বড় পর্দায় রূপ নিচ্ছে জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২ নভেম্বর ২০২৬, ১৫:০৫

Facebook
Twitter

বড় পর্দায় রূপ নিচ্ছে জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

কবি জসীমউদ্‌দীনের বিখ্যাত লোকগাথা, কাব্যগ্রন্থ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘সোজন বাদিয়ার ঘাট’। ছবিটি নির্মাণ করছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। এরই মধ্যে সিনেমাটির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।

দুই ঘণ্টা দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্যও লিখেছেন তানভীর মোকাম্মেল। এর চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন রাকিবুল হাসান এবং সম্পাদনা করছেন মহাদেব শি। শিল্প নির্দেশনায় উত্তম গুহ। আবহসংগীত পরিচালনা করছেন সৈয়দ শাবাব আলী আরজু। পোশাক পরিকল্পনা ও চরিত্র নির্বাচনের দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ।

সিনেমাটির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ শাবাব আলী আরজু, সাগির মোস্তফা, সন্দীপ মিস্ত্রি ও অপরাজিতা সংগীতা। ছবিটির সহপ্রযোজক হাসনা জসীমউদ্‌দীন মওদুদ।

সিনেমায় সোজন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস। দুলির চরিত্রে রয়েছেন রাদিফা নারমিন। এ ছাড়া দুই প্রধান চরিত্রের শৈশবের ভূমিকায় অভিনয় করছেন দিহান ও শ্রেয়া বৈদ্য।

‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমায় আরও অভিনয় করছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল ও রেজাউল করিম রেজাসহ অনেকে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।