home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নতুন সিনেমা নিয়ে ফিরছেন চঞ্চল-তুষি,সঙ্গে সিয়াম

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৯

Facebook
Twitter

নতুন সিনেমা নিয়ে ফিরছেন চঞ্চল-তুষি,সঙ্গে সিয়াম

‘হাওয়া’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে দেখা গেছে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষিকে। এরপর ‘প্রেশার কুকার’ সিনেমায়ও এই দুই অভিনয়শিল্পীকে ঘিরে তৈরি হয়েছে দর্শকের আগ্রহ। এর মধ্যে ‘আন্ধার’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন তারা।

এবার নতুন আরেকটি সিনেমায় জুটি হয়ে আসতে চলেছেন দুই তারকা। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত নির্মাণ করতে যাচ্ছেন ‘আবার দেখা হলো’ নামের সিনেমাটি।

এতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সিয়ামকে। চমক জাগানিয়া খবরটি জানিয়েছে সিনেমা সংশ্লিষ্ট সূত্র।

আরও জানা গেছে, চলতি মাসের ১০ তারিখ থেকে ঢাকার বাইরে শুরু হবে সিনেমাটির শুটিং। এরই মধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করছেন নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা। সিনেমাটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ছবিটির কাজ।

ছবিতে থাকবেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহও। এছাড়া আরও কয়েকজন তারকার যুক্ত হওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে তাদের চরিত্র কিংবা সিনেমায় উপস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

নতুন সিনেমাটি নিয়ে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তিনি এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি। ফলে সিনেমার গল্প, চরিত্র এবং অভিনয়শিল্পীদের পর্দায় উপস্থিতি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে দর্শকদের।

অন্যদিকে নাজিফা তুষি বলেন, ‘আমার বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কাজ নিয়ে কথা চলছে। তবে এই মুহূর্তে কোনো কাজ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

উল্লেখ্য, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরী দুজনই সাম্প্রতিক সময়ে বেশ কিছু আলোচিত চলচ্চিত্র ও ওয়েবভিত্তিক কাজে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। তাদের নতুন সিনেমায় একসঙ্গে দেখার খবর তাই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করতে পারে। আর তাদের সঙ্গে সিয়ামের নামটি স্পেশাল হয়ে আসবে সিনেমাপ্রেমীদের জন্য।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।