home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


'ডিজিটাল সাংবাদিকতার এক ভয়ঙ্কর সময় চলছে'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাকসুদ উন নবীস্পেশাল করেসপনডেন্ট, চ্যালেন24

আপডেট: ১৯ মে ২০২৬, ১৩:২২

Facebook
Twitter

'ডিজিটাল সাংবাদিকতার এক ভয়ঙ্কর সময় চলছে'

ডিজিটাল সাংবাদিকতার এক ভয়ঙ্কর সময় চলছে। মানুষের বাসাবাড়িতে কে কোথায় পরকী-য়া প্রেমিক-প্রেমিকাসহ ধরা পড়ছে, সেসবের মোবাইল ভিডিও যোগাড় করে জাতীয় গণমাধ্যম তাদের পেইজে সেগুলো নির্দ্বিধায় আপলোড করছে! 


মানুষের একান্ত পারিবারিক সমস্যা কেনো গণমাধ্যমে টেনে আনা হচ্ছে? কোনো তথ্য নেই, সংবাদের উপাদান নেই, অনুসন্ধান নেই, আইনি ব্যাখ্যা নেই... শুধু একটি চটকদার ক্যাপশন দিয়ে ভিডিও ছেড়ে দিয়ে রোজ কিছু মানুষকে সামাজিকভাবে হত্যা করা হচ্ছে। 


হয়তো পারিবারিকভাবে বা আইনগতভাবে সমাধান হয়ে ওই মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন। কিন্তু ভিডিও ভাইরাল করে দিয়ে সেই রাস্তা বন্ধ করে দেয়া হচ্ছে। 


ভিউয়ের নেশায় বাংলাদেশের অনেক গণমাধ্যম মাঝে মাঝে এমন আচরণ করে যেনো একেকজন সাংবাদিক সচ্চরিত্রের প্রতিভু। অথচ এই সেক্টরে ভূরিভূরি প-র-কীয়ার ঘটনা ঘটছে।





অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।