.webp)

আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে এমন আশঙ্কা বা সম্ভাবনার কথা জানিয়েছেন এক্টিভিস্ট ও সাংস্কৃতিক কর্মী মনিরা রওনক বুবলি।
সোমবার (০৮ জুন) তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, খলিলুর রহমান যেদিন জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি পদ পান, সেদিনই তার মনে হয়েছিল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা হয়তো উঠে যেতে পারে।
বুবলির বক্তব্য অনুযায়ী, এমন একটি আন্তর্জাতিক পদে থেকে নিজের দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে কার্যত 'মিউট' করে রাখার বিষয়ে খলিলুর রহমানকে ব্যাখ্যা দিতে হতে পারে। একই সঙ্গে তিনি যে দেশের রাজনীতিতে সক্রিয়, সেই দেশের গণতন্ত্রকে সংকুচিত করার অভিযোগ নিয়েও তাকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের ভূমিকা নিয়েও সমালোচনা করে বুবলি বলেন, জাতিসংঘ নিজেকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থানকারী প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে এর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।
মন্তব্যের শেষে তিনি বলেন, নিষেধাজ্ঞা উঠে গেলে 'জয় বাংলা' স্লোগান দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।
সোশ্যাল মিডিয়া নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।