Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


এবার স্কয়ার ফার্মার ২১ কোটি টাকার শেয়ার কিনবেন পরিচালক রত্না পাত্র

প্রতিবেদক: কলম২৪ প্রতিবেদক

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৯

Facebook
Twitter

Article Image

এবার শেয়ারবাজার থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির পরিচালক রত্না পাত্র। তিনি স্কয়ার ফার্মার ভাইস চেয়ারম্যান।


আজ বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তিনি তাঁর শেয়ার কেনার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।


স্টক এক্সচেঞ্জে দেওয়া ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার থেকে স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করবেন রত্না পাত্র। মূল বাজারের পাশাপাশি ব্লক মার্কেটের মাধ্যমেও তিনি এই শেয়ার কেনার কথা জানিয়েছেন।


এর আগে ৬ জানুয়ারি স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বাজার থেকে কোম্পানিটির ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী, ৩০ কার্যদিবসের মধ্যে বাজার থেকে স্কয়ার ফার্মার ২০ লাখ শেয়ার কেনা সম্পন্ন করার কথা জানান তপন চৌধুরী।


সেই সময়সীমা এখনো শেষ হয়নি। তার আগেই কোম্পানিটির অন্যতম পরিচালক রত্না পাত্র নতুন করে আরও ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন।


রত্না পাত্র ও তপন চৌধুরী সম্পর্কে ভাই–বোন। দুজনই স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সন্তান। বাবার মৃত্যুর পর এখন স্কয়ার গ্রুপের ব্যবসার পুরোপুরি হাল ধরেছেন তাঁর সন্তানেরা।

এদিকে ঢাকার শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ২১০ টাকা ৫০ পয়সা। সেই হিসাবে রত্নটি পাত্রের দেওয়া ঘোষণা অনুযায়ী ১০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ২১ কোটি টাকা। নিজেদের কোম্পানির শেয়ারে এই বিনিয়োগ করবেন তিনি।


এর আগে ৬ জানুয়ারি কোম্পানির এমডি তপন চৌধুরী ২০ লাখ শেয়ার কেনার যে ঘোষণা দিয়েছিলেন, তার বাজারমূল্য ছিল প্রায় ৪০ কোটি টাকা। সেই হিসাবে ৯ দিনের ব্যবধানে স্কয়ার পরিবারের দুই সদস্যের পক্ষ থেকে কোম্পানিটির প্রায় ৬১ কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা এল।


এদিকে কোম্পানির এমডি ও এক পরিচালকের শেয়ার কেনার ঘোষণায় আজও ঢাকার বাজারে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম দেড় টাকা বা প্রায় ১ শতাংশ বেড়েছে।

অর্থ ও বাণিজ্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।