Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মালয়েশিয়া থেকে এলো ৬৮ হাজার টন ডিজেল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট Unknown location

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ২১:৫৩

Facebook
Twitter

Article Image

মালয়েশিয়া থেকে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে দুটি জাহাজ বাংলাদেশে এসেছে। জাহাজ দুটি হলো ‘এমটি লুসিয়া সোলিস’ ও ‍‘এমটি টর্ম দামিনি’।জাহাজ দুটি এরই মধ্যে কুতুবদিয়া চ্যানেল পার হয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেই জাহাজ দুটি বন্দরের আলফা অ্যাংকরে পৌঁছার কথা রয়েছে।


এমটি লুসিয়া সোলিস নামে জাহাজটিতে ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে রাতেই ৬ হাজার টন ডিজেল লাইটার জাহাজে করে পতেঙ্গার প্রধান ডিপোতে আনা হবে। বুধবার জাহাজটিকে জোয়ারের সময় বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে।


এছাড়া এমটি টর্ম দামিনিতে ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে ৭ হাজার টন লাইটারিং করার পর বন্দরের ডলফিন জেটিতে বার্থিং দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির এক কর্মকর্তা বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বিপিসির আরেক ঊর্ধ্বতন কর্মকর্তাও বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


বিপিসির নিয়মিত সরবরাহকারী ইউনিপেক (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড চায়না এবং পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি)-জাপিন ইন্দোনেশিয়া ডিজেলগুলো সরবরাহ দিচ্ছে। জাহাজ দুটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার মো. নজরুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‌‍‘ডিজেল নিয়ে আসা দুটি জাহাজ রাত ১১টার মধ্যে বন্দরের আলফা অ্যাংকরে আসবে। জাহাজ দুটি থেকে কিছু ডিজেল লাইটারিং করার পর জেটিতে নেওয়া হবে।’


সূত্রে জানা গেছে, ডেনমার্কের পতাকাবাহী ট্যাংকার জাহাজ এমটি টর্ম দামিনি মালয়েশিয়ার জোহর বন্দর এবং ইন্দোনেশিয়ান পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে গত ৯ এপ্রিল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে।

অর্থ ও বাণিজ্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।