home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মিস ওয়ার্ল্ড ২০২৬, মুকুট জিতলেন জোহেইরি মোলা দোমিঙ্গেস

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮

Facebook
Twitter

মিস ওয়ার্ল্ড ২০২৬, মুকুট জিতলেন জোহেইরি মোলা দোমিঙ্গেস

ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস ৭৩তম মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন। গত বছর অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতা থাইল্যান্ডের ওপাল সুচাতা তাকে মুকুট পরিয়ে দেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে ১১১ জন প্রতিযোগীকে টপকে বিশ্বসুন্দরীর এই খেতাব জেতেন তিনি।চূড়ান্ত পর্বে জোহেইরি মোলাকে প্রশ্ন করা হয়, আপনি আপনার দেশে কোন ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগটি নিয়েছেন? মিস ওয়ার্ল্ড নির্বাচিত হলে কীভাবে সেটি আরও ভালোভাবে করবেন?

জবাবে দোমিঙ্গেস সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তার ইংরেজি শেখার কর্মসূচি ‘ভয়েস অব টুমোরো’ উদ্যোগটি সম্পর্কে বলেন।

জোহেইরি মোলা মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫ খেতাব জেতেন। সেই প্রতিযোগিতায় জয়ী হবার সুবাদে এবার বিশ্ব আসরে আসার সুযোগ পান। ফ্যাশন ও মডেলিং জগতে সফল জোহাইরি একাধারে শিক্ষক, সাংবাদকর্মী, সমাজকর্মী।

এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচার অভিযানের প্রতিনিধিত্ব করবেন এই ডোমিনিকান সুন্দরী।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।