home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বাংলাদেশের প্রেক্ষাগৃহে তুর্কি হরর সিনেমা ‘সয়’

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৮

Facebook
Twitter

বাংলাদেশের প্রেক্ষাগৃহে তুর্কি হরর সিনেমা ‘সয়’

টিভি সিরিজের পাশাপাশি তুর্কি সিনেমাও আন্তর্জাতিক পরিমণ্ডলে জনপ্রিয় হয়ে উঠছে। নিজস্ব ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি আধুনিক নির্মাণশৈলী এবং শক্তিশালী গল্প বলার কৌশল তুর্কি সিনেমাকে আলাদা পরিচিতি দিয়েছে। যার ধারাবাহিকতায় পর্দায় এসেছে নতুন আরেকটি হরর সিনেমা। সম্প্রতি তুরস্কে মুক্তি পেয়েছে হরর সিনেমা ‘সয়’। এবার তুরস্কের পর সিনেমাটি ১৩ নভেম্বর মুক্তি পেয়েছে বাংলাদেশে। আর এটি এনেছে স্টার সিনেপ্লেক্স।

সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি এবং একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে ছবিটির গল্প এগিয়েছে। গল্পের শুরু হয় প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনার মধ্য দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান এবং অজান্তেই এক ভয়ংকর অভিশাপ ডেকে আনেন।

এই অভিশাপের কারণে মুরাত তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তানবুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দি জীবন কাটাতে বাধ্য হন। বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। গল্পের কেন্দ্রীয় চরিত্র ক্যান। সে তার প্রেমিকা বাসাক এবং কয়েকজন বন্ধুকে নিয়ে ইস্তানবুলে পরিবারের পুরোনো রহস্যময় প্রাসাদে যায়। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পরই পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে।

সিনেমাটির আকর্ষণের জায়গাগুলো হলো মিসরীয় অভিশাপ, রহস্যময় প্রাসাদ, পারিবারিক গোপন ইতিহাস, মনস্তাত্ত্বিক ভয়। প্রাচীন মিসরের রহস্যময় অভিশাপকে আধুনিক তুর্কি গল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। একটি বিচ্ছিন্ন প্রাসাদকে কেন্দ্র করে ভয় ও উত্তেজনার পরিবেশ তৈরি করা হয়েছে। অতীতের পাপ, বিশ্বাসঘাতকতা এবং বংশপরম্পরায় চলে আসা অশুভ শক্তি গল্পের মূল বিষয়। হরর সিনেমার ভক্তদের জন্য ‘সয়’ আগ্রহ তৈরি করার মতো একটি সিনেমা। বিশেষ করে তুর্কি হররের প্রচলিত জিন ভিত্তিক গল্পের বাইরে প্রাচীন মিসরের অভিশাপ ও পারিবারিক রহস্যের বিষয়টি আলাদা মাত্রা যোগ করেছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।