home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মিরপুরে পানির পাম্প উদ্বোধন, নগরসেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ২০:৫১

Facebook
Twitter

মিরপুরে পানির পাম্প উদ্বোধন, নগরসেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য।

মঙ্গলবার (০৩ নভেম্বর) মিরপুর ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশটেকিতে নতুন এক পানির পাম্প উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক জানান, পানি জীবনের অপরিহার্য অঙ্গ। বাইশটেকি পাম্প বাস্তবায়ন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কাফরুল থানা বিএনপির নেতাকর্মীদের এই উদ্যোগ সফল করার জন্য ধন্যবাদ জানান তিনি।

এলাকাটির পানি সংকট নিরসনে আরেকটি নতুন পাম্প স্থাপনের দাবির বিষয়ে সম্মতি জানিয়ে প্রশাসক বলেন, দ্রুত স্থান নির্বাচন করে সিটি কর্পোরেশনের অনুমোদন ও ওয়াসার মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে। এ ছাড়া খালের মাধ্যমে পানি নিষ্কাশনের চলমান প্রকল্প ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পোশাক খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার সমালোচনা করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রশাসক শফিকুল ইসলাম খান। একই সঙ্গে ফুটপাত দখলমুক্ত রাখা এবং কিশোর গ্যাং রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তিনি।

নিজের বক্তব্যে তিনি আরও বলেন, এই এলাকার সন্তান হিসেবে নির্বাচনের ফল যাই হোক না কেন, তিনি সর্বদাই জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাবেন এবং সুপেয় পানি সরবরাহ বৃদ্ধি ও উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।