home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে তালা, দুই কর্মীকে আটকে রাখার অভিযোগ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৬

Facebook
Twitter

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে তালা, দুই কর্মীকে আটকে রাখার অভিযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে প্রকাশনা সংস্থা দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মীকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে পুলিশের মধ্যস্থতায় তাদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটকে রাখা ইউপিএলের দুই কর্মী হলেন আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীর। পরে ‘অসমাপ্ত আত্মজীবনী’ আর বিক্রি না করার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ইউপিএল সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে দুই যুবক বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে এসে ‘অসমাপ্ত আত্মজীবনী’ কিনতে চান। বইটি বের করে দেওয়ার পর তারা বইটি বিক্রির বিষয়ে আপত্তি জানান এবং এটিকে নিষিদ্ধ বলে দাবি করেন। একপর্যায়ে আশপাশের আরও কয়েকজনকে সেখানে জড়ো করেন তারা। পরে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তাতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একই সময় আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে আটকে রাখা হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, আটকে রাখা দুই কর্মীকে থানায় আনা হয়নি। তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকেই তাদের ছেড়ে দেওয়া হয়।

ওসি আরও জানান, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। বইটি আর বিক্রি না করার শর্তে পুলিশ ফাঁড়ি থেকেই দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও জানানো হয়নি।

এদিকে ইউপিএলের সম্পাদকমণ্ডলীর পরিচালক ফিরোজ আহমেদ গণমাধ্যমকে বলেন, সরকার কোনো বই নিষিদ্ধ ঘোষণা করলে তারা সেটি বিক্রয়কেন্দ্র থেকে সরিয়ে নিতে বাধ্য হবেন। তবে সরকার এ ধরনের কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত নিজেদের পক্ষ থেকে কোনো বই বাজার থেকে সরানো হবে না।

তিনি বলেন, ‘শুধু অসমাপ্ত আত্মজীবনী নয়, এর আগেও বিভিন্ন বই নিয়ে চাপ এসেছে। কিন্তু আমরা কোনো বই বাজার থেকে সরাইনি। কারণ, বই প্রকাশের পেছনে আমাদের শ্রম ও বিনিয়োগ রয়েছে। সরকার আইন অনুযায়ী কোনো বই নিষিদ্ধ করলে অবশ্যই আমরা তা সরিয়ে নেব।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।