_copy7.webp)

টাঙ্গাইলের ধনবাড়ীতে পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে ধনবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপুর গ্রামে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী এস এম এ ছোবহান জিএস।
৭ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রিয়াজ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম এ ছোবহান জিএস বলেন, “রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণে কাজ করার একটি মাধ্যম। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ধনবাড়ী পৌরসভার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শুনে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। নির্বাচনে জনগণের সমর্থন পেলে পৌরসভার উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, বিশুদ্ধ পানির সরবরাহ এবং নাগরিক সেবা সহজীকরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।”
তিনি আরও বলেন, “দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং তাদের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। মানুষের ভালোবাসা ও সমর্থনই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। তাই প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের কথা শুনতে হবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।”
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্যে তিনি দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দিবসটি পালনের আহ্বান জানান। পাশাপাশি দলের আদর্শ, সাংগঠনিক শক্তি ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে আব্দুল কালাম আজাদ বলেন, “৭ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের নিবিড় সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও স্থানীয় উন্নয়ন, জনসম্পৃক্ততা, দলীয় ঐক্য এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।
এ সময় স্থানীয় পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)

%20(1)_copy1.webp&w=2048&q=75)





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।