_copy7.webp)
.webp&w=2048&q=75)
বরগুনার বামনা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও শোডাউন করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পুলিশের অভিযানে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশ নামে জেলা ছাত্রলীগের এক সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে এ ঝটিকা মিছিল বের করা হয়।
এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল করছে। মিছিলটির নেতৃত্বে ছিলেন বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান। এ সময় অংশগ্রহণকারীদের শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
মিছিলের খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে অভিযান চালিয়ে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে ঝটিকা মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
-de3564-720x405.webp.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।