home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭

Facebook
Twitter

সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।টিভি দেখুন

পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল রোহিত দেওয়ান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মাধ্যমে প্রক্রিয়া চলছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে মাদক উদ্ধারে অভিযানে যাচ্ছিলেন ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান সীমান্ত এলাকায় চলে যান। একপর্যায়ে সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকেরা তাকে আটক করেন।

পরে দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই ইমরান হোসেন কনস্টেবল রোহিত দেওয়ানকে ছাড়িয়ে আনতে গেলে তাকেও আটক করা হয়। এ ঘটনায় পরে ঘটনাস্থলে বিএসএফকে ডাকা হয়।

আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত ও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে ঘটনার পরবর্তী তথ্য জানা যাবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।