home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জামালপুরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষ যুবক নিহত

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২০

Facebook
Twitter

জামালপুরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষ যুবক নিহত

জামালপুর পৌরশহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সবুজ মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।

এর আগে বিকেলের দিকে জামালপুর ফেরিঘাট নতুন বাইপাস সড়কের ডাকপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেংটিমারী গ্রামের সুরুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, সবুজ ঢাকা থেকে জামালপুর হয়ে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জামালপুর ফেরিঘাট নতুন বাইপাস সড়কের ডাকপাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।