home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পঞ্চগড় সীমান্তে ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, ভারতে ফেরত

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৭ অক্টোবর ২০২৬, ১০:০৪

Facebook
Twitter

পঞ্চগড় সীমান্তে ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ, ভারতে ফেরত

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে সাত ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়া) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর বাধার মুখে শেষ পর্যন্ত তারা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে ওই সাতজন একই সীমান্ত দিয়ে পুনরায় ভারতে ফিরে যান বলে নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে বিএসএফের সহায়তায় ছয়জন পুরুষ ও একজন নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করেন এবং কঠোর অবস্থান নেন। বিজিবির বাধার মুখে ওই সাত ব্যক্তি সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় সারাদিন অবস্থান করেন।

দিনভর উত্তেজনাকর পরিস্থিতির পর রাতে বিজিবির অনড় অবস্থানের কারণে পুশইনের শিকার ওই ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে সীমান্তে সন্দেহভাজন সাতজনের গতিবিধি লক্ষ করে বিজিবি। তারা অনুপ্রবেশের চেষ্টা করলে আমাদের জওয়ানরা তাৎক্ষণিকভাবে বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে রাতে তারা পুনরায় ভারতে ফিরে গেছেন।

তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ পারাপার, চোরাচালান ও পুশইনসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমরা নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার ঘটনায় বিজিবি সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।